সাংবাদিক অশোক সেন কোন চাপের কাছে কখনো নতি স্বীকার করেননি। তিনি ছিলেন লোভ-লালসার উর্ধে। প্রথম আলোর যশোর অফিসের নিজস্ব প্রতিবেদক অশোক সেনের দ্বিতীয় মৃত্যুবাষির্কী উপলক্ষে স্মরণ সভায় বক্তারা এ কথা বলেন। গতকাল বিকাল সাড়ে তিনটায় প্রথম আলো বন্ধুসভা প্রথম আলো কার্যালয় চত্ত্বরে ও সাড়ে চার টায় অশোক সেন স্মৃতি পরিষদ প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করে। সভায় বক্তারা বলেন, অশোক সেন সুসাংবাদিকতার পথিকৃত। বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের জন্যে তিনি নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন। তাঁরা তাঁর কৃতিত্বকে বাঁচিয়ে রাখার জন্যে যশোর শহরের গুরুত্বপূর্ণ একটি সড়কের নামকরণ তাঁর নামে করার দাবি জানান। অশোক সেন স্মৃতি পরিষদ বিকাল সাড়ে চারটায় অশোক সেন স্মৃতি পরিষদের উদ্যোগে স্মরণ সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহবায়ক যশোর প্রেসক্লাব সভাপতি একরাম-উদ-দ্দৌলা। আলোচনা করেন তারাপদ দাস, আবদুস শহীদ, ইকবাল কবির, জেলা হারুন-অর-রশীদ, আবু সালেহ, সুরাইয়া শরীফ, গাজী গোলাম মেস্তাফা, মনিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন স্মৃতি পরিষদের সদস্য সচিব সুকুমার দাস।