অশোক সেনের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর যশোর কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক অশোক সেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৩ জানুয়ারি। এ উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদ ও প্রথম আলো বন্ধুসভা যশোরের যৌথ উদ্যোগে আজ বিকেল চারটায় স্মরণসভা ও প্রতিকৃতিতে মাল্যদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। উদীচীর সত্যেন সেন মঞ্চে এ কর্মসূচি পালন করা হবে। এদিকে, বেলা সাড়ে ১১টায় যশোর সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া, পরিবারের পক্ষ থেকে অশোক সেনের জন্মস্থান কেশবপুরের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ২০১০ সালের ৩ জানুয়ারি মুক্তিযুদ্ধের সংগঠক অশোক সেন উদীচী শিল্পীগোষ্ঠী যশোর সংসদের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।