অশোক সেনের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর যশোর কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক অশোক সেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩ জানুয়ারি। এ উপলক্ষে যশোরের প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বিকেল চারটায় স্মরণসভা ও তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। এ ছাড়া যশোর সাংবাদিক ইউনিয়ন বেলা ১১টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভার আয়োজন করেছে। পরিবারের পক্ষ থেকেও অশোক সেনের কেশবপুরের বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০১০ সালের এই দিনে মুক্তিযোদ্ধা অশোক সেনের মৃত্যু হয়। তিনি উদীচী শিল্পীগোষ্ঠী যশোর সংসদের উপদেষ্টাসহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।