অশোভন আচরনের প্রতিবাদে শিক্ষকদের ক্লাস বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদের অশোভন আচরণের প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল মঙ্গলবার ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুল হক প্রথম আলোকে বলেন, শিক্ষকদের কর্মসূচির কারণে গতকাল দুপুর পর্যন্ত তেমন কোনো ক্লাস হয়নি।একাধিক সূত্র জানায়, গত রোববার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দীর্ঘ সময় বিদ্যুৎ ছিল না। এ নিয়ে কিছু ছাত্র ক্ষুব্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎকেন্দ্রে তালা ঝুলিয়ে দেন। এ সময় তাঁরা শিক্ষক-কর্মকর্তাদের আবাসিক ভবনেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেন এবং শিক্ষক সমিতির নেতা ও শিক্ষকদের গালমন্দ করেন। পরদিন সকালে রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তকর্তারা বিদ্যুৎকেন্দ্রের তালা ভেঙে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেন।ছাত্রদের অশোভন আচরণের ঘটনায় গত সোমবার বিকেলে শিক্ষক সমিতির নেতারা জরুরি বৈঠকে বসেন। বৈঠকে মঙ্গলবার ক্লাস বর্জন করার সিদ্ধান্ত হয়।সূত্র আরও জানায়, গতকাল সকালে শিক্ষকেরা নির্ধারিত সময়ে নিজ নিজ বিভাগীয় কার্যালয়ে গেলেও শ্রেণীকক্ষে যাননি। দুপুরে গণিত বিভাগের শিক্ষার্থীরা লিখিতভাবে ক্ষমা চাওয়ার পর শিক্ষকেরা কয়েকটি ক্লাস নেন। একই সময়ে অন্য বিভাগের শিক্ষার্থীরা দেখা করতে গেলে শিক্ষকেরা তাঁদের লিখিতভাবে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন।শিক্ষক সমিতির সভাপতি সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, শিক্ষকেরা ছাত্রদের আচরণে কষ্ট পেয়েছেন। তাই তাঁদের লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে।