অশ্বিনী মেলা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মধ্য দিয়ে বাটাজোরে শেষ হলো তিন দিনের অশ্বিনী মেলা। গতকাল শনিবার বিকেলে অশ্বিনী কুমার মঞ্চ থেকে এই বৃত্তি প্রদান করেন সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ। মহাত্মা অশ্বিনীকুমার দত্তের জন্মদিন উপলক্ষে প্রতিবছর এ মেলার আয়োজন করে বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়। ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন সাংসদ তালুকদার মো. ইউনুস।