অশ্বিনীকুমার হল বিলবোর্ডমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে সরিয়ে নেওয়া হয়েছে আওয়ামী লীগের স্থাপন করা বিলবোর্ড। মুক্ত হয়েছে বরিশালের একমাত্র মিলনকেন্দ্র অশ্বিনীকুমার হল। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিলবোর্ডটি অপসারণ করা হয়। আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অশ্বিনী কুমার হল ঢেকে বিলবোর্ড স্থাপন করে জেলা আওয়ামী লীগ। প্রতিষ্ঠাবার্ষিকী শেষ হলেও বিলবোর্ড অপসারণ না করায় অশ্বিনী কুমার হলে অনুষ্ঠান করতে সমস্যায় পড়েন আয়োজকেরা।