অশ্রুসিক্ত হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া মেডিকেল কলেজের দুই ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক খোন্দকার মোহামঞ্চদ আলীকে প্রধান করে তদন্ত কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ কমিটির অন্য দুই সদস্য হলেন—প্রভাষক চৌধুরী সারোয়ার জাহান ও সোহেলী পারভিন। এদিকে গতকাল রোববার দুপুরে কলেজের দুটি আবাসিক হল থেকে ৫০ জন শিক্ষার্থী অশ্রুসিক্ত হয়ে বাড়ি চলে গেছেন। তাঁদের দুই বন্ধুর অকাল মৃত্যুতে কলেজ কর্তৃপক্ষ ২৪ আগস্ট পর্যন্ত কলেজে ছুটি ঘোষণা করে। সকালে হল থেকে বের হওয়ার সময় সবাইকে কাঁদতে দেখা গেছে। শিক্ষার্থীরা জানান, কুষ্টিয়া মেডিকেল কলেজের যাত্রা মাত্র এক বছর। এর মধ্যে এত বড় একটা কষ্ট যেটা তাঁরা মেনে নিতে পারছেন না। কলেজের প্রথম ব্যাচের প্রথম বর্ষে ৫২ জন ভর্তি হয়েছিলেন। তাঁদের মধ্যে দুজন চিরতরে চলে গেলেন। কলেজের অধ্যক্ষ ইফতেখার মাহমুদ প্রথম আলোকে বলেন, শুক্রবার কীভাবে ছাত্রছাত্রীরা আবাসিক হলের বাইরে গেল এবং বাঁধ এলাকায় কী ঘটেছিল, তার প্রকৃত কারণ সম্পর্কে জানতে কমিটি গঠন করা হয়েছে। দুই ছাত্রের সঞ্চৃতি ধরে রাখতে কলেজের অবকাঠামোগত উন্নয়ন হলে তাঁদের নামকরণে হল ও একাডেমিক ভবন করা হবে। গত শুক্রবার দুপুরে কুষ্টিয়া রেনইউইক বাঁধ এলাকায় গড়াই নদীতে গোসল করতে নেমে দুই ছাত্রের করুণ মুত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় আরও আট শিক্ষার্থীকে। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে।