অশ্লীল ছবি রাখা ও ব্যবসার অভিযোগে গ্রেপ্তার ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা গত মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকায় মুঠোফোন মেরামতকারী দোকান ও সিডির দোকানে অভিযান চালিয়ে অননুমোদিত সিডি, ডিভিডি ও অশ্লীল ছবি রাখা এবং ব্যবসার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছেন। এ সময় ৪৬৬টি সিডি, ৫৮টি ডিভিডি ও ১১টি সিপিইউ উদ্ধার করা হয়। র‌্যাব পটুয়াখালী ক্যাম্পের উপপরিচালক মেজর সামশের জানান, শহরের নিউমার্কেট, সবুজবাগ, সদর রোড, নতুন বাজার এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তারসহ অবৈধ মালামাল জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সমির দাস (১৮), মো. জাহিদুল ইসলাম (২৩), তাপস কুমার দাস (৩০), রতন কুমার শীল (২৩), আমির হোসেন (১৮), মো. লিটন শিকদার (২৬), মো. রাসেল খান (২৫), মো. সাইফুল ইসলাম (২২), মো. রাসেল মোল্লা (১৯), মো. জাহিদুল ইসলাম (১৯), মো. আ. শাকুর (২৫) ও মো. আতিকুর রহমান (৩০)। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা করা হয়েছে। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।