অশ্লীল ছবির সিডি উদ্ধার, আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন এলাকায় গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অশ্লীল ছবির সিডি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় এগুলো সংরক্ষণ করার অভিযোগে র‌্যাবের সদস্যরা ছয়জনকে আটক এবং পাঁচটি কম্পিউটার জব্দ করেন।
আটক হওয়া ছয়জন হলেন ফরিদুল ইসলাম, মারুফ, হেলাল উদ্দিন, রবিউল ইসলাম, ইলিয়াস হোসেন ও রিংকু মিয়া। তাঁদের বাড়ি কালীগঞ্জের বিভিন্ন গ্রামে।
ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের সহকারী কমান্ডার ক্যাপ্টেন এম আশরাফ আলী জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাঁরা বিপুল পরিমাণ অশ্লীল ছবির সিডি উদ্ধার করেন এবং এগুলো রাখার অভিযোগে ছয়জনকে আটক করেন।