অশ্লীল ছবির সিডি বিক্রির দায়ে জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটপাতসহ বিভিন্ন দোকানে অশ্লীল (পর্নো) ছবির সিডি বিক্রির দায়ে একজনকে তিন বছরের জেল ও দুই সিডি বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। তিনটি দোকান থেকে সাত হাজার কপি অশ্লীল ছবির সিডি জব্দ করে দোকান সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে নগরের ফুটপাতে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম কাইজার মোহাম্মদ ফারাবীর নেতৃত্বে অভিযান চালানো হয়। তিন বছরের কারাদণ্ডাদেশ পাওয়া সিডি বিক্রেতা হচ্ছেন শাহেদ আহমদ। তাঁর বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার পশ্চিম মুহিতপুর গ্রামে। ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে সিডি বিক্রেতা নগরের জল্লারপারের বাসিন্দা আলমগীরকে। পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় শহরতলির খাদিমপাড়ার বাসিন্দা ফয়সালকে। দণ্ড পাওয়া তিনজনই ফুটপাতে অশ্লীল ছবির সিডি বিক্রি করছিলেন।একই সময় নগরের তালতলা এলাকায় সিডি মার্কেটে তিনটি দোকান থেকে সাত হাজার সিডি উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়। পরে দোকান তিনটি সিলগালা করে দেওয়া হয়।অভিযানে সিলেটের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মনির, তথ্য অধিদপ্তর সিলেটের উপপরিচালক যেসমিন মিলি ও সিলেট শিল্প ও বণিক সমিতির পরিচালক লায়েক উদ্দিন উপস্থিত ছিলেন।