অশ্লীল নৃত্য ও জুয়া খেলা বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের বেশ কয়েকটি স্থানে অশ্লীল নৃত্য ও জুয়া খেলা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। তাঁরা এ বিষয়ে গত সোমবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মিলনবাজার ছাড়াও হরিণচওরা বনায়ন প্রকল্পের পুকুরের ধারে মসজিদের সামনে নয় দিন ধরে এ ধরনের অসামাজিক কার্যকলাপ চলছে। এর আগে একই এলাকার বনায়ন প্রকল্পের মাঠে গত মার্চ মাসে ১৯ দিন ধরে যাত্রার নামে বিভিন্ন অসামাজিক কাজ চালানোর সময় লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আলম ও সদর থানার ওসি যাত্রার প্যান্ডেল তিনবার ভেঙে দেন।শামীম আলম বলেন, ‘এর আগে খুনিয়াগাছ ইউনিয়নের যাত্রার প্যান্ডেল জনপ্রতিনিধি ও অন্যান্য মহলের সুপারিশে তিনবার ভেঙে দিয়েছিলাম। এবার জেলা প্রশাসন থেকে শর্তসাপেক্ষে যাত্রা চালানোর অনুমতি দেওয়া হয়।’