অশ্লীল ভিডিও ইন্টারনেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মনোহরদীতে স্কুলছাত্রীর অশ্লীল ভিডিওচিত্র ইন্টারনেটে প্রচারের অভিযোগে গত রোববার তিন কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।
ওই তিন কিশোর হলো মনোহরদী পাইলট উচ্চবিদ্যালয়ের ভোকেশনাল শাখার দশম শ্রেণীর ছাত্র ও খিদিরপুর ইউনিয়নের চর আহামঞ্চপুর গ্রামে রোমান মিয়া, খিদিরপুর এসআর ডিজিটাল স্টুডিওর মালিক সোহাগ মিয়া ও তাঁর কর্মচারী কম্পিউটার অপারেটর সুজন মিয়া।
এলাকার অনেকে জানান, সম্প্রতি রোমান ও ওই ছাত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
বিষয়টি জানাজানি হলে গত শনিবার থেকে ওই ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। পরে ওই ছাত্রীর পরিবার ও স্থানীয় লোকজনের সহযোগিতায় রোমানকে উপজেলার চন্দনবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
রোমানের দেওয়া তথ্য অনুযায়ী সোহাগ ও সুজনকে খিদিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর রোমান দাবি করে, ওই ছাত্রীর সঙ্গে তার দুই বছরের সম্পর্ক।