অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মুঠোফোনে এক তরুণীর অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে রিপন (১৮) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের রিপন এলাকার এক তরুণীর অশ্লীল ছবি মুঠোফোনের মাধ্যমে বন্ধু-বান্ধবদের কাছে ছড়িয়ে দেন। ওই তরুণীর অভিভাবক ঘটনাটি পুলিশকে জানালে গতকাল পুলিশ রিপনকে আটক করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চওড়াহাট বাজারে অভিযান চালিয়ে সারোয়ার হোসেনকে আটক এবং তাঁর কম্পিউটার জব্দ করে পুলিশ। পরে এলাকাবাসীর বাধার মুখে পুলিশ সানোয়ারকে আটক না করে ফিরে যায়।