অশ্লীল ভিডিও দুজনের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় অশ্লিল ছবি ও ভিডিও মুঠোফোনের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুইজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার পুরান তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন দীর্ঘদিন ধরে মোহনগঞ্জ বাজারের একটি কম্পিউটারের দোকানে অশ্লীল ছবি ও ভিডিও চিত্র রেখে মুঠোফোনের মাধ্যমে ছড়িয়ে দিয়ে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুলিশ বাজারে অভিযান চালিয়ে লিটন ও তাঁর সহযোগী জেকের কম্পিউটারসহ আটক করে। গতকাল শুক্রবার দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের আট হাজার টাকা জরিমানা করা হয়।