অশ্লীল ভিডিওচিত্র ইন্টারনেটে কলেজছাত্রীর লেখাপড়া বন্ধ
সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক কলেজছাত্রীর অশ্লীল ভিডিওচিত্র ধারণ করে এক ব্যক্তি বাজারে ছেড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে ওই ছাত্রীর পরিবার তাঁর লেখাপড়া বন্ধ করে দিয়েছে। অভিযুক্তের নাম আমিনুল ইসলাম। তিনি উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তথ্য ও সেবাকেন্দ্রে কর্মরত। ছাত্রীর বাবা বলেন, ‘আত্মসমঞ্চান রক্ষায় মেয়ের লেখাপড়া বন্ধ করে দিয়েছি।’এলাকাবাসী জানান, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) নিজস্ব কার্যালয় না থাকায় তৎকালীন ইউপি চেয়ারম্যান বোয়ালিয়া বাজারে একটি ঘর ভাড়া নিয়ে তথ্য ও সেবাকেন্দ্র চালু করেন। এতে সেবাদানকারী হিসেবে কাজ দেওয়া হয় কুলঞ্জ গ্রামের আমিনুলকে। শুরু থেকেই তাঁর বিরুদ্ধে ছেলেদের নিয়ে আড্ডা দেওয়া ও স্কুল-কলেজের ছাত্রীদের যাওয়া-আসার সময় প্রচণ্ড শব্দে গান বাজানোর অভিযোগ ওঠে। ওই কেন্দ্রে সেবা নিতে গিয়ে উপজেলার বিবিয়ানা মডেল কলেজের ওই ছাত্রী (১৯) আমিনুলের প্রেমের ফাঁদে পড়ে যান। একপর্যায়ে আমিনুল কেন্দ্রের ভেতরের কক্ষে নিয়ে ওই ছাত্রীর বিশেষ মুহূর্তের ভিডিওচিত্র ধারণ করেন। পরে তা ইন্টারনেটসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।বিবিয়ানা মডেল কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এ কারণে পরিবারের লোকজন ওই ছাত্রীর কলেজে আসা বন্ধ করে দিয়েছে।’বোয়ালিয়া বাজারের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, জরুরি কোনো কাজে তথ্য ও সেবাকেন্দ্রে গেলে বখাটে ছেলেদের আড্ডার কারণে বিরক্ত হয়ে ফিরে আসতে হয়। আমিনুল প্রভাবশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না।এ ব্যাপারে কুলঞ্জ ইউপির চেয়ারম্যান আহাদ মিয়া বলেন, ‘এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আমিনুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেষ্টা করেছি। তবে তাঁর প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আলাদা দৃষ্টি থাকায় তা সম্ভব হয়নি। এ কারণে ইউনিয়ন কার্যালয়ের উদ্বোধনের ছয় মাস পার হলেও তথ্য ও সেবাকেন্দ্রটি স্থানান্তর করা সম্ভব হচ্ছে না।অভিযুক্ত আমিনুল বলেন, ‘আমাকে ফাঁসাতে কেউ এটা ইন্টারনেটে ছেড়ে দিতে পারে।’ ইউএনও মোহামঞ্চদ সামছুল হক বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’ দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘আপনার কাছ থেকে বিষয়টি জানতে পারলাম। কেউ অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’