অষ্টগ্রামে আ.লীগের নেতাকে ছুরিকাঘাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাকিম মিয়া (৪৬) নামে এক আওয়ামী লীগের নেতা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার বাঙ্গালপাড়া বাজারে একছার উদ্দিন নামে এক যুবক তাঁকে ছুরিকাঘাতে আহত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। জানা যায়, হাকিমের বাড়ি বাঙ্গালপাড়ার আনোয়ারপুর গ্রামে। একছার উদ্দিনও একই গ্রামের বাসিন্দা। বাঙ্গালপাড়া বাজারে যাওয়ার উদ্দেশে হাকিম গতকাল সকাল সোয়া আটটার দিকে বাড়ি থেকে বের হন। সাড়ে আটটার দিকে বাজারে প্রবেশ করা মাত্র একছার উদ্দিন পেছন দিক দিয়ে তাঁকে ছুরিকাঘাত করতে থাকেন। হাকিম মাটিতে লুটিয়ে পড়লে একছার ঘটনাস্থল ত্যাগ করেন। পরে হাকিমকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।