অষ্টগ্রামে উত্ত্যক্ত করায় বখাটের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক স্কুলছাত্রীকে উত্ত৵ক্ত করার দায়ে জুনায়েদ মিয়া (১৭) নামের এক বখাটেকে এক মাসের সাজা দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসিন উদ্দিন গতকাল বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বখাটেকে এ সাজা দেন।
পুলিশ জানায়, অষ্টগ্রাম মডেল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে উপজেলার কলাপাড়া গ্রামের জুনায়েদ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল।
মেয়েটির অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষের কাছে জানিয়ে প্রতিকার চান। এরপর গতকাল জুনায়েদকে অষ্টগ্রাম সদর থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা প্রথম আলোকে জানান, আদালতে জুনায়েদ অপরাধ স্বীকার করে নেয়।