অষ্টগ্রামে এক রাতে ছয় ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রামে এক রাতে ছয় ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার পূর্ব অষ্টগ্রামের তাহেরাবাদ ও সূত্রধরপাড়ার বাজারে এসব চুরির ঘটনা ঘটে।ব্যবসায়ীরা জানান, তাহেরাবাদ ও সূত্রধরপাড়ার ব্যবসায়ীরা সাধারণত রাত ১০টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। শুক্রবার রাতে একই সময়ের মধ্যে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান।গতকাল শনিবার সকালে এসে দেখতে পান, তাহেরাবাদ বাজারের রাজীব মিয়া, শাহজাহান মিয়ার হোটেল, নজরুল মিয়া ও পিয়ার মিয়ার স্টেশনারি দোকানে চুরি হয়েছে। একই রাতে সূত্রধরপাড়ার ইসহাক মিয়ার মুদি ও একটি ফার্মেসিতেও চুরি হয়েছে।হোটেল মালিক রাজীব মিয়া বলেন, ‘চোরেরা প্রতিটি দোকানের তালা ভেঙে চুরি করে। আমার দোকান থেকে ভিডিও প্লেয়ার, টেলিভিশন ও নগদ কিছু টাকা চুরি হয়েছে।’মুদি ব্যবসায়ী ইসহাক মিয়া বলেন, ‘আমার দোকান থেকে নগদ ২০ হাজার টাকা চুরি হয়েছে।’ অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান বলেন, ‘জনপ্রতিনিধির মাধ্যমে চুরির বিষয়টি জেনেছি। চোরদের ধরার চেষ্টা চলছে।’