অষ্টগ্রামে প্রথম নারী প্রার্থী আংগুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় এই প্রথম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে একজন নারী প্রার্থী হয়েছেন। তাঁর নাম আংগুরা খাতুন। তিনি দেওঘর ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।
আংগুরা দেওঘর ইউপির সাবেক চেয়ারম্যান মো. আলী আহমেদের একমাত্র মেয়ে। বাড়ি কান্দিপাড়া গ্রামে। এই ইউপিতে তিনি ছাড়া আটজন প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের মনোনীত ইব্রাহীম মিয়া, দলটির বিদ্রোহী প্রার্থী মো. চান মিয়া ও মো. কাপ্তান মিয়া, বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন, বিদ্রোহী মো. মজিবুর রহমান এবং স্বতন্ত্র মো. রহমত আলী, মো. কাউসার আলম ও মো. রুকন উদ্দিন।
আংগুরা খাতুন প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন তাঁর বাবা এ ইউপির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। সেই সুবাদে তিনি এবারের নির্বাচনে ভোটারদের সর্বোচ্চ সহযোগিতা পাবেন।