অষ্টগ্রামে সরকারি পুকুর থেকে মাছ চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা প্রশাসনের সরকারি পুকুর থেকে গত রোববার রাতে মাছ চুরি হয়েছে। কর্মকর্তারা বলেছেন, কে বা কারা প্রায় দুই লাখ টাকার মাছ চুরি করে নিয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, পুরাতন কোর্ট ভবন এলাকায় উপজেলা প্রশাসনের সোয়া এক একর আয়তনের একটি পুকুর আছে। এখানে সরকারি ব্যবস্থাপনায় মাছের চাষ হয়। রোববার রাতে ওই পুকুরের মাছ চুরির ঘটনা ঘটে।