অষ্টগ্রামে সেচ প্রকল্পের নিয়ন্ত্রণ নিয়ে হামলার ঘটনায় চারজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের জোয়ানশাহী হাওরে সেচ প্রকল্পের নিয়ন্ত্রণ নিয়ে হামলা ও গুলির ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন উপজেলার বাহাদুরপুর গ্রামের এজহার মল্লিক (৪৫), কুল্লুল মিয়া (৩৫), তৌহিদ মিয়া (৩৮) ও সিরাজ মিয়া (৩২)। কিশোরগঞ্জের কুলিয়ারচর লঞ্চঘাট এলাকা থেকে গতকাল রোববার তাঁদের আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নর (র্যাব)।র্যাব-৯-এর ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক শাখাওয়াত হোসেন জানান, আটক চারজন হামলা ও গুলির ঘটনায় সেচ প্রকল্পের সাবেক ব্যবস্থাপক খায়রুল আলমের দায়ের করা মামলার আসামি। সেচ প্রকল্পের ব্যবস্থাপক সেলিম আহমেদ ভূঁইয়া জানান, আটক চারজনই তাঁর নিজের লোক। জোয়ানশাহী হাওরে সেচ প্রকল্পের নিয়ন্ত্রণ নিয়ে গত ৭ জানুয়ারি বর্তমান ও সাবেক ব্যবস্থাপকের লোকজনের মধ্যে হাওরে সংঘর্ষ হয়।