অষ্টগ্রামে স্কুলছাত্রী ধর্ষণের শিকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর ইউনিয়নে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। ওই ঘটনায় গত মঙ্গলবার দুপুরে আনোয়ার নামে এক মুদি দোকানিকে আসামি করে ওই ছাত্রীর চাচা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার মেয়েটি আনোয়ারের দোকানে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে যায়। ওই ছাত্রী ১৫০ টাকার পণ্য কিনে দোকানিকে ৫০০ টাকার নোট দেয়। আনোয়ার ছাত্রীটিকে বলে তাঁর কাছে খুচরা টাকা নেই। দোকানি বাকি টাকা দিতে মেয়েটিকে তাঁর বাড়িতে নিয়ে যান। সেখানে যাওয়া মাত্র আনোয়ার ঘরের দরজা আটকে ছাত্রীটিকে ধর্ষণ করেন। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আনোয়ার পালিয়ে যান।
অষ্টগ্রাম থানার এসআই ফরিদ উদ্দিন বলেন, আনোয়ারকে গ্রেপ্তার করতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।