অষ্টম এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ২৬ নভেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি (জ্যোতির্বিজ্ঞান) অলিম্পিয়াড ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হবে। দেশে প্রথমবারের মতো এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে।গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ও সংস্কৃতি বিভাগ এবং রাশিয়ান দূতাবাস যৌথ উদ্যোগে এ অলিম্পিয়াডের আয়োজন করছে।সম্মেলনে বলা হয়, বাংলাদেশসহ ১০টি দেশ এ প্রতিযোগিতায় অংশ নেবে। অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরে খোলা আকাশের নিচে বিভিন্ন গ্রহের নাম, অবস্থান ইত্যাদির সম্পর্কে প্রশ্ন করার মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অলিম্পিয়াডে ১৪ থেকে ১৭ বছরের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।সংবাদ সম্মেলনে সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, দেশকে বিশ্বের মাঝে আবারও নতুন করে পরিচয় করিয়ে দিতে পারে আন্তর্জাতিক অষ্টম এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড। সংবাদ সম্মেলনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মফিজ উদ্দিন আহমেদ, প্রকল্প পরিচালক পি ডেমিন প্রমুখ বক্তব্য দেন। অলিম্পিয়াডে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে প্রথম আলো ও চ্যানেল আই।