অষ্টম ওয়েজবোর্ডে মূল বেতনের ৭০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্রের কর্মীদের জন্য মজুরি নির্ধারণ করে আজ রোববার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছে অষ্টম ওয়েজবোর্ডের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এতে বিদ্যমান সপ্তম ওয়েজবোর্ডের মূল বেতনের ৭০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। সকালে ওয়েজবোর্ডের চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদত আলী সচিবালয়ে মন্ত্রীর কাছে এ প্রতিবেদন জমা দেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত না হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, মূল বেতন বৃদ্ধি ছাড়াও সংবাদপত্রের প্রচার সংখ্যা ও আয়ের ভিত্তিতে সংবাদপত্রগুলোকে পাঁচটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। আগে এ ধরনের তিনটি শ্রেণী ছিল।