অষ্টম ওয়েজ বোর্ড ও শতভাগ মহার্ঘ ভাতা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতারা অবিলম্বে সাংবাদিক এবং সংবাদপত্র ও সংবাদ সংস্থার কর্মচারীদের জন্য অষ্টম ওয়েজ বোর্ড গঠন ও শতভাগ মহার্ঘ ভাতা ঘোষণার দাবি জানিয়েছেন। খবর বাসসের।বিএফইউজের নবনির্বাচিত নেতারা গত বৃহস্পতিবার সচিবালয়ে পিআইডি মিলনায়তনে তথ্য ও সংস্কৃতিবিষয়কমন্ত্রী আবুল কালাম আজাদের সঙ্গে সাক্ষাৎকালে এ দাবি উত্থাপন করেন।এ ছাড়া সাংবাদিক নেতারা মন্ত্রীর কাছে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে খুলনা, যশোর ও বগুড়ায় সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিকদের আবাসন সমস্যা নিরসন এবং সাংবাদিক সমাজের জন্য একটি কল্যাণ তহবিল গঠনসহ বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেন।বৈঠকে সাংবাদিক নেতারা সম্প্রতি সাংবাদিক সম্পর্কে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের অবমাননাকর মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেন।সাংবাদিকদের জন্য একটি নতুন ওয়েজ বোর্ড গঠন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, তিনি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং এ বিষয়ে শিগগির একটি সিদ্ধান্ত নেবেন। বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।বিদায়ী মহাসচিব আলতাফ মাহমুদ, ডিইউজের সভাপতি শাহ আলমগীর, সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য, সাইফুল ইসলাম তালুকদার, আতাউর রহমান প্রমুখ এ সময় বক্তব্য দেন।