প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সংবাদপত্রের অষ্টম মজুরি বোর্ড (ওয়েজ বোর্ড) গঠনের ঘোষণা দিতে যাচ্ছে সরকার।গতকাল রোববার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একটি প্রতিনিধিদল মন্ত্রণালয়ে দেখা করতে গেলে তথ্যমন্ত্রী এ কথা জানান।বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে। দলটি সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত দায়িত্ব পালন-সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। এ সময় তথ্যমন্ত্রী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সরকার অষ্টম সংবাদপত্র মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেবে বলেও জানান।প্রতিনিধিদলে আরও ছিলেন বিএফইউজের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, সাংবাদিক কার্তিক চ্যাটার্জি, আকরাম হোসেন খান, মঞ্জুরুল আহসান বুলবুল, উৎপল কুমার সরকার প্রমুখ।