অষ্টম ওয়েজ বোর্ডের দাবিতে ২৫ এপ্রিল গণ-অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ অষ্টম ওয়েজ বোর্ড গঠনের দাবিতে আজ রোববার পূর্বঘোষিত গণ-অনশন কর্মসূচি স্থগিত করেছে। ২৫ এপ্রিল বুধবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ওই কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ঐক্য পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের কো-কনভেনর ইকবাল সোবহান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন রুহুল আমিন গাজী, আবদুল জলিল ভূঁইয়া, ওমর ফারুক, বাকের হোসাইন, মতিউর রহমান তালুকদার, আলমগীর হোসেন খান, খায়রুল ইসলাম ও কামালউদ্দিন।গণ-অনশন কর্মসূচি সফল করার লক্ষ্যে ২৪ এপ্রিল বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে ঐক্য পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।