অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীন অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরীক্ষার্থীদের প্রবেশপত্র http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তাঁদের প্রবেশপত্র সংগ্রহ এবং এ বিষয়ে তথ্য জানার জন্য নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইট দেখার অনুরোধ জানানো হয়েছে।