কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অস ৎ , অযোগ্য ও অপরাধের সঙ্গে জড়িত প্রার্থীকে সমর্থন না দেওয়ার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। কুমিল্লা টাউন হলের সম্মেলন কক্ষে গতকাল বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় সংগঠনটি। এ সময় সুজন কেন্দ্রীয় কমিটির সম্পাদক বদিউল আলম মজুমদার উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে সুজনের জেলা শাখার সভাপতি মমিনুল হক চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। বদিউল আলম মজুমদার বলেন, ঐতিহ্যের শহর কুমিল্লায় ভালো এবং গ্রহণযোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে। সংবাদ সম্মেলনে কুমিল্লা সিটি নির্বাচন উপলক্ষে সুজনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে: মনোনয়নপত্র জমাদানের পর রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে হলফনামা আকারে প্রার্থীদের দেওয়া তথ্য সংগ্রহ, এসব তথ্যের ভিত্তিতে তুলনামূলক চিত্র তৈরি ও ভোটারদের মধ্যে বিতরণ, স ৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান-সংবলিত পোস্টার ও লিফলেট বিতরণসহ বিভিন্নমুখী প্রচার, মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের একমঞ্চে এনে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন, সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের তথ্য প্রকাশ প্রভৃতি।