অসংক্রামক ব্যাধি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এখন ৬১ শতাংশ মানুষের মৃত্যুর কারণ অসংক্রামক ব্যাধি। আয়ু বাড়ায় ৬৫ বছরের বেশি বয়সী মানুষের হার বেড়েছে। সেই সঙ্গে বাড়ছে অসংক্রামক ব্যাধির প্রাদুর্ভাব। এসব ব্যাধির মধ্যে হূদেরাগ, ক্যানসার, বহুমূত্র, জখম, স্থূলতা, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ প্রধান। এতে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোগের বোঝা দ্বিগুণ হচ্ছে। বিশ্বব্যাংকের ‘ক্যাপিটালাইজিং অন দি ডেমোগ্রাফিক ট্র্যানজিশান: ট্যাকলিং নন কমিউনিকেবল ডিজিজেস ইন সাউথ এশিয়া’ শিরোনামের নতুন একটি প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে। গত বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে এই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ৬৫ বছরের বেশি বয়সী মানুষের হার বাড়ছে। ২০০০ সালে এ রকম মানুষ ছিল ৪ দশমিক ৫ শতাংশ। ২০২৫ সালে তা বৃদ্ধি পেয়ে ৬ দশমিক ৬ শতাংশ হবে। বয়স্ক মানুষ হূদেরাগ, ক্যানসার বা বহুমূত্রের (ডায়াবেটিস) মতো অসংক্রামক ব্যাধিতে বেশি আক্রান্ত হন। তাই বয়স্ক মানুষ বৃদ্ধির সমান্তরালে অসংক্রামক রোগের প্রাদুর্ভাব বাড়বে।অসংক্রামক ব্যাধির মধ্যে বেশি মৃত্যু ঘটাচ্ছে হূদেরাগ, জখম, মানসিক রোগ, ক্যানসার, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ এবং বহুমূত্র। হূদেরাগের মধ্যে স্কিমিক হার্ট ডিজিজ এবং জখমের মধ্যে সড়ক দুর্ঘটনা মৃত্যুর প্রধান কারণ। শিশুদের মধ্যে পানিতে ডোবা ও সড়ক দুর্ঘটনার হার বেশি। দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্র রোগের কারণ ঘরের মধ্যকার বায়ুদূষণ এবং ধূমপান।