অসংখ্য মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইংরেজি মাধ্যমের এক ছাত্রীকে অপহরণের অভিযোগে পুলিশ গত মঙ্গলবার রাজধানীর শাহবাগের একটি আবাসিক হোটেল থেকে রাশেদুল হাছান ওরফে রাসেল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। এ সময় ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়।পাহাড়তলী থানার পুলিশ গতকাল বুধবার সকালে রাশেদুল ও ওই ছাত্রীকে ঢাকা থেকে চট্টগ্রাম এনেছে। রাশেদুল আগে আরও অনেক মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন বলে পুলিশ সূত্র জানায়। দেখতে সুদর্শন ও আকর্ষণীয় বাচনভঙ্গি দিয়ে তিনি মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।পুলিশ সূত্র জানায়, নগরের ইংরেজি মাধ্যমের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের এ লেভেলের একজন ছাত্রীকে গত ১১ এপ্রিল অপহরণ করা হয়েছে বলে পাহাড়তলী থানায় মেয়েটির ভাই মামলা করেন। এরপর পুলিশ বিভিন্ন জায়গায় গোয়েন্দা-তৎপরতা চালিয়ে রাশেদুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ‘রাশেদুল ৪০-৫০ জন মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন করেছেন বলে আমাদের কাছে তথ্য এসেছে। মেয়েদের সঙ্গে অনৈতিক সম্পর্ক করে তিনি ভিডিও করতেন। ইতিমধ্যে আমরা তাঁর মোবাইল ফোনে এমন একটি ভিডিও ফুটেজ পেয়েছি। তাঁর কম্পিউটারে অসংখ্য মেয়ের সঙ্গে অনুরূপ অনৈতিক সম্পর্কের ফুটেজ থাকতে পারে। সেই কম্পিউটার জব্দের চেষ্টা চলছে।’রাশেদুল প্রথম আলোর কাছে দাবি করেন, ‘ওই ছাত্রী গত ১১ এপ্রিল বাসা ছেড়ে আমার কর্মস্থলে আসে। বিয়ে না করলে সে আত্মহত্যা করবে বলে হুমকি দেয়। তাই বাধ্য হয়ে আমি তাকে নিয়ে কক্সবাজারের পেকুয়ায় যাই। সেখানে আমরা ২২ দিন ছিলাম। পরে চট্টগ্রামে এসে আরও এক সপ্তাহ অবস্থান করে ঢাকায় চলে যাই।’ পাহাড়তলী থানায় ওই ছাত্রী জানায়, ‘আমি পছন্দ করে রাশেদুলকে বিয়ে করেছি। এখন তাকে তালাক দিতে রাজি। তবে তার ওপর যেন কোনো নির্যাতন না হয়।’পুলিশ সূত্র জানায়, নগরের গোলপাহাড় এলাকার একটি রোগনির্ণয় কেন্দ্রে চাকরি করতেন রাশেদুল। ২০০৭ সালে রক্ত পরীক্ষা করতে ওই ছাত্রী তার মায়ের সঙ্গে ওই রোগনির্ণয় কেন্দ্রে আসে। সেখানে একজন সেবিকার মাধ্যমে ছাত্রীটির সঙ্গে রাশেদুলের যোগাযোগ গড়ে ওঠে।পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) মো. ইসমাইল হোসেন বলেন, মেয়েদের আকৃষ্ট করার মতো অনেক গুণ রাশেদুলের আছে। তিনি ধনাঢ্য পরিবারের অনেক মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। এ কারণে গোলপাহাড় এলাকার ওই রোগনির্ণয় কেন্দ্র কর্তৃপক্ষ তাঁকে চাকরি ছাড়তে বাধ্য করে। গত মাসে তিনি অন্য একটি প্রতিষ্ঠানে চাকরি নেন।মোবাইল ফোনে ভিডিও ফুটেজ সম্পর্কে রাশেদুল দাবি করেন, ‘ওই মেয়েটির সঙ্গে আমার সম্পর্ক ছিল। তবে আমি কোনো ভিডিও করিনি। মেয়েটি করতে পারে।’ আরও অসংখ্য মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক প্রসঙ্গে রাশেদুল বলেন, ‘এ সব মিথ্যে কথা।’সহকারী কমিশনার বলেন, ‘সব ফুটেজ পাওয়া গেলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, প্রমাণ হবে। ২০০৭ সালে রাশেদুলের একটি মোবাইল ফোন জিইসি মোড়ে হারিয়ে যায়, যেখানে আরও চার-পাঁচটি মেয়ের সঙ্গে তাঁর অনৈতিক সম্পর্কের ভিডিও ফুটেজ ছিল। সেগুলো আমরা জব্দ করার চেষ্টা করছি।’