আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আজ সন্ধ্যায় দেওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাষণে যদি অগণতান্ত্রিক সরকার আসার ইঙ্গিত থাকে, তবে এ ব্যাপারে সরকারকে সচেতন থেকে তা প্রতিহত করা উচিত। তিনি বিএনপি নেতাদের উদ্দেশ বলেন, অসংযত ভাষায় কথা বললে তাঁদের ঘর থেকে বের হতে দেওয়া হবে না।
আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৪ দলের সমাবেশে জাহাঙ্গীর কবির নানক এসব কথা বলেন।
দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও, বোমাবাজি, অগ্নিসংযোগ, রেললাইন উত্পাটন, হিন্দুদের উপাসনালয় ও বাড়িঘরে হামলা, লুটতরাজসহ পাকিস্তান পার্লামেন্টে গণহত্যাকারীদের পক্ষে প্রস্তাব গ্রহণ করার প্রতিবাদে এ সমাবেশ হচ্ছে।
১৪-দলীয় জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী সমাবেশে সভাপতিত্ব করছেন। সমাবেশের শুরুতে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।