অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আশ্রয়ণ প্রকল্প করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ এম আব্দুস শহীদ বলেছেন, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আশ্রয়ণ প্রকল্প করা হচ্ছে। এ ছাড়া খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দেওয়ার চিন্তাভাবনাও করছে সরকার। গতকাল শুক্রবার মৌলভীবাজারের কমলগঞ্জ পরিষদের একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।উপজেলার মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা প্রদান ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের এসএসএইচই (স্কুল স্যানিটেশন হাইজিং এডুকেশন) প্রকল্পের অধীন ১৫টি বিদ্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুস শহীদ।চিফ হুইপ বলেন, শহীদ পরিবারের রাষ্ট্রীয় সম্মানী ভাতা বৃদ্ধি ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মধ্যে রেশন-সামগ্রী বিতরণ খাতে চলতি অর্থবছরে ৩৩ কোটি ৫৭ লাখ ৬১ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।