অসতর্কতায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসতর্কতায় প্রাণ হারিয়েছেন শেরে আলী (২২) নামের এক তরুণ। তিনি রংপুরের বদরগঞ্জ পৌর শহরের চা বিক্রেতা আবদুল জলিলের ছেলে। শনিবার রাতে ভটভটি থেকে শেরে আলী একটি নৌকা মাটিতে নামাতে গেলে নৌকাটি পিছলে তাঁর বুকে আঘাত লাগে। পরে তাঁর নাক-মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। তাঁকে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকেরা আলীকে মৃত ঘোষণা করেন।  বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি