অসতর্কতায় প্রাণ গেল শিক্ষকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে বলেছিলেন, বিদ্যুতের প্রধান সুইচ বন্ধ করতে। স্ত্রী সুইচ বন্ধ করার আগেই তিনি বৈদ্যুতিক সংযোগ ঠিক করতে গিয়ে তারে জড়িয়ে পড়েন শিক্ষক তৌহিদুল ইসলাম (২৮)। এতে তিনি মারা যান। রংপুরের বদরগঞ্জ উপজেলার মুকসুদপুর বানুয়াপাড়া গ্রামে গত বুধবার এ ঘটনা ঘটে।

তৌহিদুল উপজেলার হাজীপুর বদিউজ্জামান উচ্চবিদ্যালয়ের মৌলভী শিক্ষক ছিলেন। এদিকে ওই শিক্ষকের মৃত্যুতে গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

তৌহিদুলের পরিবার জানায়, তৌহিদুল গত বুধবার সন্ধ্যায় গোসল করতে গিয়ে দেখেন গোসলখানায় পানি নেই। তিনি স্ত্রী ছাবিনা বেগমকে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করতে বলে পানি ওঠানো বৈদ্যুতিক মোটরের সংযোগ ঠিক করা শুরু করেন। এতে তারে জড়িয়ে তিনি ঘটনাস্থলে মারা যান।