অসতর্কতায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড় কাটার ফাঁকে মুঠোফোনে কথা বলছিলেন শ্রমিক আবুল কাশেম। হঠাৎ পাহাড়ের কিছু অংশ ধসে পড়ে। এতে বালুচাপা পড়ে তাঁর মৃত্যু হয়। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর বাণীগ্রামের একাইত্যা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আনোয়ারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোস্তফা জামাল জানান, মাটিচাপার পাশাপাশি আবুল কাশেমের বুকে ধারালো লোহার দণ্ড ঢুকে পড়ায় তাঁর মৃত্যু হয়েছে।