অসদাচরণের অভিযোগে এক শিক্ষককে বাধ্যতামূলক অবসর দিয়েছে কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্যের সঙ্গে অসদাচরণের অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষক শামসুল আলমকে বাধ্যতামূলক অবসর দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ১৯৮৫-এর বিধি ৪(৩)(বি) অনুযায়ী, অধ্যাপক শামসুল আলমকে ২২ জানুয়ারি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।এ প্রসঙ্গে অধ্যাপক শামসুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো বাধ্যতামূলক অবসর প্রদান-সংক্রান্ত একটি চিঠি পেয়েছি।’ তিনি বলেন, কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আইন অনুযায়ী পদক্ষেপ নেবেন। উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস বলেন, আইন অনুযায়ী সিন্ডিকেটের সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।