অসদাচরণের অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি হলেন তড়িৎকৌশল বিভাগের শিক্ষক এম শামসুল আলম। অসদাচরণের অভিযোগে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয় বলে জানা গেছে।প্রশাসন সূত্রে জানা গেছে, গত শনিবার সিন্ডিকেটের ৬৪তম সভায় শামসুল আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর পাঁচটি চিঠি পাঠান। এসব চিঠির ভাষা শিষ্টাচারবর্জিত। সিন্ডিকেটের সভায় এসব চিঠির ভাষা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস প্রথম আলোকে বলেন, শামসুল আলমের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন সূত্র জানায়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী শামসুল আলমকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তবে এ সময় তিনি খোরাকি ও অন্যান্য ভাতা পাবেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিন বছর লিয়েনে ছুটিতে ছিলেন শামসুল আলম। ছুটি শেষে তিনি গত বছর ও চলতি বছরের বিভিন্ন সময় পাঁচটি চিঠি পাঠান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।