অসদাচরণের অভিযোগে উপসচিব সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রশাসন মন্ত্রণালয়

অসদাচরণের অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা উপসচিব মো. লোকমান আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


প্রজ্ঞাপনে বলা হয়, উপসচিব লোকমান আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য তাঁকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন। সাময়িক বরখাস্তের সময়কালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। লোকমান আহমেদ ২৪তম বিসিএসের কর্মকর্তা।