অসমাপ্ত ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ সেপ্টেম্বর দুপুরে লালমনিরহাট শহরের জেল রোডের সোনালি পার্কে নির্মাণাধীন লালমনিরহাট ডায়াবেটিক হাসপাতালের ভবন উদ্বোধন করবেন। ভবনটির নির্মাণকাজ এখনো প্রায় ৪০ ভাগ বাকি।৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ জাহাঙ্গীর আলমের সই করা জরুরি ফ্যাক্সবার্তা সূত্রে এ তথ্য পাওয়া গেছে। ডায়াবেটিক সমিতি সূত্রে জানা গেছে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ফরিদপুরের মেসার্স হাবিব অ্যান্ড কোম্পানি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ১১ কোটি নয় লাখ টাকায় ছয়তলা এই ভবন নির্মাণ করছে। ২০১১ সালের ৫ মে নির্মাণকাজ শুরু হয়। চলতি বছরের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা।গণপূর্ত বিভাগ লালমনিরহাট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ মিজানুর রহমান বলেন, গত মাস পর্যন্ত ভবনটির ৫৭ ভাগ কাজ শেষ হয়েছে। উদ্বোধনের আগের দিন পর্যন্ত ৬০ ভাগ কাজ শেষ হতে পারে। তিনি বলেন, যে গতিতে নির্মাণকাজ চলছে, তাতে কাজ শেষে হাসপাতাল ভবনটি বেঁধে দেওয়া সময়ের মধ্যে হস্তান্তর করা সম্ভব হবে না বলেই মনে হচ্ছে।লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম জানান, হাসপাতাল ভবনের নির্মাণকাজ শেষ না হলেও জেলাবাসীর স্বার্থে প্রধানমন্ত্রী ভবনটি উদ্বোধন করতে সদয় সমঞ্চতি দিয়েছেন। নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ না হলেও আগামী জুনের মধ্যে তা শেষ হবে বলে তিনি দাবি করেন।