অসময়ে চৈতীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নবম শ্রেণীতে উঠেছিল চৈতী রায়। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এই ছাত্রীর ইচ্ছা ছিল, সে বিজ্ঞান নিয়ে পড়বে। কিন্তু জেএসসিতে তার যে ফল হয় (জিপিএ ৪.২১), তা বিদ্যালয়ের ‘নিয়মে’ বিজ্ঞানে পড়ার মতো নয়। সে জন্য তার ভাগে পড়ে ব্যবসায় শিক্ষা।এটা মানতে পারেনি চৈতী। ভেতরে ভেতরে কষ্ট জমা করে শেষে জীবনের মায়াই ছেড়ে দিল সে। রক্তচাপের মাত্রাতিরিক্ত ওষুধ খেয়ে গত শনিবার অসময়েই চিরবিদায় নিল সে।চৈতীর বাবা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় প্রথম আলোকে জানান, গত শনিবার ভোররাতে ওষুধ খাওয়ার বিষয়টি বুঝতে পেরে প্রথমে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর ওয়ার্ডে নেওয়া হয়। কিন্তু তার অবস্থা খারাপ হতে থাকলে চিকিৎসকেরা তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়ার কথা বলেন। কিন্তু নিবিড় পরিচর্যাকেন্দ্রে শয্যা না থাকায় চৈতীকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে স্কয়ার হাসপাতালে নেওয়ার পর চৈতীর অবস্থা দেখে চিকিৎসকেরা জানান, বাঁচার কোনো সম্ভাবনা নেই। ওই হাসপাতালেই চৈতী মারা যায়।পরিবারের সদস্যরা জানান, চৈতীর শেষকৃত্য ওই দিন রাজারবাগ বরদেশ্বরী কালীমন্দির-সংলগ্ন শ্মশানে অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার রাজধানীর মেরাদিয়া হিন্দুপাড়ায় চৈতীর মামার বাসার কাছে বুড়াবাড়ি আশ্রমে ধর্মীয় অনুষ্ঠান হয়। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, ভিকারুননিসা স্কুলের কয়েকজন শিক্ষকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও স্বজনেরা সেখানে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।