অসহায় ও দুর্গতদের পাশে থাকার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে গতকাল শনিবার কক্সবাজারে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে শহরের ছয়টি বালিকা উচ্চবিদ্যালয়ের কয়েক শ ছাত্রী। শিক্ষার্থীরা লেখাপড়া শিখে মানুষ হওয়ার পাশাপাশি ভালো কাজের অংশ হিসেবে ঘূর্ণিদুর্গত, অসহায় ও গরিব মানুষের পাশে থাকার অঙ্গীকার করে।সকাল সাড়ে নয়টায় কক্সবাজার সরকারি মহিলা কলেজ সম্মেলনকক্ষে জেলা গার্লস গাইড অ্যাসোসিয়েশনের কমিশনার (প্রধান) বেগম সুলতানা দিলরুবার সভাপতিত্বে অনুষ্ঠনে ছাত্রীরা হাত তুলে ভালো কাজের সঙ্গে থাকার ওই অঙ্গীকার করে।বক্তব্য দেন ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী, উপাধ্যক্ষ শহিদুল আলম চৌধুরী, গার্লস গাইড অ্যাসোসিয়েশনের মহাসচিব মাসুদা মোর্শেদা প্রমুখ। শেষে ‘গাইডিংই পারে মেয়েদের আত্মনির্ভরশীল করতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা হয়। চলে নাচ-গান। বিকেলে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।