অসহায় মানুষের পাশে বন্ধুসভার সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত এলাকায় খাদ্যসংকটে থাকা পরিবারগুলোকে চাল ও ত্রাণ বিতরণ করেছেন বন্ধুসভা সদস্যরা।
গতকাল শুক্রবার সাজেক ইউনিয়নের কংলাক পাড়া এলাকায় চাল ও ত্রাণ বিতরণ করা হয়েছে। এ ছাড়া সাজেক সমিতি ও ইউনিয়ন পরিষদের উদ্যোগেও খাদ্য বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।
গতকাল শুক্রবার সকাল সাতটায় উপজেলা সদর থেকে চাঁদের গাড়িযোগে সাজেকের উদ্দেশে রওনা দেন বন্ধুসভার সদস্যরা। বেলা ১১টায় সেখানে পৌঁছার পর ১৪৩ অভাবী পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এর আগে সংক্ষিপ্ত সভায় প্রথম আলোর বাঘাইছড়ি প্রতিনিধি সাধন বিকাশ চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন কাচালং ডিগ্রি কলেজের প্রভাষক দেব প্রসাদ দেওয়ান, কাচালং বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা ও বন্ধুসভার সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন প্রমুখ।