অসহায় শিশুদের পোশাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৬ জন অসহায় গরিব শিশুকে ঈদের নতুন জামাকাপড় কিনে দিয়েছেন মাগুরা বন্ধুসভার বন্ধুরা। গতকাল শনিবার মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরের শহীদ মিনারে ওই পোশাক বিতরণ করা হয়। মাগুরা বন্ধুসভার সাধারণ সম্পাদক সাবিনা খাতুন বলেন, কয়েক বছর ধরে ঈদের আগে বন্ধুসভার উদ্যোগে অসহায় শিশুদের ঈদের পোশাক কিনে দেওয়া হয়। মূলত ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এ উদ্যোগ। জামাকাপড় কেনার অধিকাংশ খরচ দেন মাগুরা বন্ধুসভার উপদেষ্টা প্রবীণ শিক্ষাবিদ মো. মফুজার রহমান। তাঁর সঙ্গে বন্ধুদের ঈদ খরচ থেকে কিছু টাকা যোগ হয়। বন্ধুসভার যুগ্ম সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘এটা আমাদের ঈদের সেরা আনন্দ।’