অসহ্য গরমে ওষ্ঠাগত প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৈত্রের শেষ দিকে এসে বাড়ছে গরম। অসহ্য গরমে হাঁসফাঁস অবস্থা। দুর্বিষহ হয়ে পড়েছে জীবনযাত্রা। অসহ্য গরমে ওষ্ঠাগত মানুষ ও প্রাণির ছবি তুলেছেন সিলেটের আনিস মাহমুদ।

ছবি: আনিস মাহমুদ, সিলেট
ছবি: আনিস মাহমুদ, সিলেট

গরমে হাঁপিয়ে উঠে সড়কের পাশে রিকশায় জিরিয়ে নিচ্ছেন এক রিকশাচালক। ছবিটি মঙ্গলবার সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে তোলা।

ছবি: আনিস মাহমুদ, সিলেট
ছবি: আনিস মাহমুদ, সিলেট

প্রচণ্ড রোদে তরমুজের ট্রাকের ওপর বসে পানি পান করে তৃষ্ণা মেটানোর চেষ্টা এক ব্যক্তির। ছবিটি সিলেট নগরের কদমতলি এলাকার।

ছবি: আনিস মাহমুদ, সিলেট
ছবি: আনিস মাহমুদ, সিলেট

রিকশা রেখে ক্লান্ত শরীরে একটু জিরিয়ে নিচ্ছেন এক রিকশাচালক। ছবিটি সিলেট রেলওয়ে স্টেশন এলাকার। 

ছবি: আনিস মাহমুদ, সিলেট
ছবি: আনিস মাহমুদ, সিলেট

পানির লাইনে মুখ লাগিয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা এক কবুতরের।

ছবি: আনিস মাহমুদ, সিলেট
ছবি: আনিস মাহমুদ, সিলেট

গরমে তৃষ্ণা মেটাতে অনেকেই তরমুজ খান। তাই সিলেট রেলওয়ে স্টেশনে তরমুজ ফেরি করে বিক্রি করছে এক কিশোর। 

ছবি: আনিস মাহমুদ, সিলেট
ছবি: আনিস মাহমুদ, সিলেট

অসহ্য গরমে আইসক্রিম খেয়ে শীতল হওয়ার চেষ্টা এক শ্রমজীবী নারীর। ছবিটি সিলেট নগরের জালোপাড়া থেকে তোলা। 

ছবি: আনিস মাহমুদ, সিলেট
ছবি: আনিস মাহমুদ, সিলেট

তৃষ্ণা মেটাতে ডাবের পানি পান করছেন এক ব্যক্তি। ছবিটি সিলেটের কিনব্রিজ এলাকা থেকে তোলা।

ছবি: আনিস মাহমুদ, সিলেট
ছবি: আনিস মাহমুদ, সিলেট

প্রখর রোদে বোরো ধান কাটতে এসে ক্লান্ত হয়ে পড়েছেন এই কৃষক। পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছেন তিনি। ছবিটি সিলেটের মেদির হাওর থেকে তোলা।