অসাধু ব্যবসায়ীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শান্তিমণি চাকমা বুধবার ডুমুরিয়া বাজারে সৈয়দ আবদুর রউফের চালকলে অভিযান চালিয়ে ন্যায্যমূল্যের ৬২০ কেজি চাল আটক করেন। এই অপরাধে মিলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন শান্তিমণি চাকমা। পরে আটক চাল দরিদ্র মানুষের মধ্যে ২৪ টাকা কেজি দরে বিক্রি করে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। অসাধু ব্যবসায়ীরা কিছুদিন ধরে দরিদ্র মহিলা ও শিশুদের অগ্রিম টাকা দিয়ে ডিলারের কাছ থেকে ন্যায্যমূল্যের চাল কিনে আনাচ্ছেন। এ জন্য তাঁদের কেজিপ্রতি তিন টাকা লাভ দেওয়া হয়।