অসাধু ব্যবসায়ীরা চালের বাজার অস্থিতিশীল করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরুল ইসলাম
কামরুল ইসলাম

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দেশের খাদ্য পরিস্থিতি নিয়ে ষড়যন্ত্র চলছে। চালের কোনো সংকট না থাকলেও এক শ্রেণির অসাধু ও সরকারবিরোধী মতাদর্শের ব্যবসায়ী দাম বাড়িয়ে চালের বাজার অস্থিতিশীল করেছেন।
গতকাল মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খাদ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা ও চালকল মালিকদের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন খাদ্যমন্ত্রী। কামরুল ইসলাম বলেন, যারা এই কৃত্রিম সংকট তৈরি করেছে, তাদের এক বিন্দু ছাড় দেওয়া হবে না।
খাদ্যমন্ত্রী বলেন, বোরো ফসলটাই প্রকৃতির ওপর নির্ভর করে। প্রাকৃতিক দুর্যোগের কারণে হাওরাঞ্চলের ফসল নষ্ট হয়েছে। এবার ১ কোটি ৯১ লাখ মেট্রিক টন বোরো উৎপাদন হবে বলে আশা করা হচ্ছিল। মোট বোরোর ৩ শতাংশ হাওর থেকে পাওয়া যায়। সে হিসাবে হাওরে ৬ লাখ মেট্রিক টন ফসলের ক্ষতি হয়েছে।