অসাবধানে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার দুদিন পর গতকাল রোববার বগুড়ার সারিয়াকান্দি থেকে গাইবান্ধা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মতিয়ার রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ।মতিয়ার গত শুক্রবার বিকেলে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ হয়েছিলেন। গাইবান্ধার প্রাতর্ভ্রমণকারী সংগঠন ‘ভোরের ডাক’-এর উদ্যোগে ৪২ সদস্যের একটি দল গাইবান্ধা থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে ব্রহ্মপুত্র নদে বনভোজনে বের হয়। বনভোজন শেষে ফেরার পথে ফুলছড়ি উপজেলার কাউয়ারচর এলাকায় তিনি নদের পানিতে হাত ধোয়ার সময় পড়ে যান। খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি।গতকাল বগুড়ার সারিয়াকান্দির চাউলাবাড়ি ইউনিয়নের হাটবাড়ি চর এলাকায় স্থানীয় লোকজন লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। বিকেল চারটায় লাশ উদ্ধার করা হয়।