প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির বিভিন্ন বইয়ের পাঠ্যসূচিতে পরিবর্তন আনায় উদ্বেগ জানিয়েছে ছয়টি সংগঠন। গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এবারের পাঠ্যসূচিতে কোনো কোনো কবিতা ও রচনার ক্ষেত্রে সম্পূর্ণ ধর্মীয় দৃষ্টিভঙ্গি প্রাধান্য পেয়েছে। এর ফলে সমাজের বিভিন্ন স্তরে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংগঠন ছয়টি হলো সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃতি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ এবং বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ। অবিলম্বে বিতর্কিত লেখাসমূহ প্রত্যাহার করে পাঠ্যক্রমের অসাম্প্রদায়িক চরিত্র নিশ্চিতের দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম প্রেরণা হলো অসাম্প্রদায়িকতা। যার কারণে ’৭২-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ঘোষণা করা হয়।