অসিত ভট্টাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অসিত ভট্টাচার্য (৬৪) গতকাল রোববার সকালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তিনি ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন ছিলেন। অসিত ভট্টাচার্য স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সিলেট নগরের চালিবন্দর মহাশ্মশানে গতকাল রাতে তাঁর দাহ সম্পন্ন হয়। এর আগে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। নিজস্ব প্রতিবেদক, সিলেট